নীলফামারীর ডোমারে দুটি ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আজ দুপুরে অভিযান পরিচালনা করেন ডোমার উপজেলার সহকারী কমিশনার(ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

অপরিচ্ছন্ন পরিবেশ, ঔষধ সংরক্ষণের ফ্রীজে মাংস সংরক্ষণ করায় এই জরিমানা করা হয় ডায়াগনস্টিক সেন্টার দুটির।

এতে সেভেন স্টার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে ৪০ হাজার ও ফ্রেন্ডস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে ২০হাজার টাকা আদায় করা হয়।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার(ডিজিস কন্ট্রোল) কামরুল হাসান নোবেল, স্যানিটারী ইন্সপেক্টর আল আমিন রহমান ও ডোমার থানার উপ-সহকারী পরিদর্শক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *