বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর চব্বিশ হাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নি-হতরা হলেন গঙ্গাচড়া উপজেলার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা রানী সরকার (৩৪) ও তার বড় মেয়ে রাজশ্রী সরকার (১১)।

কৃষ্ণা রানী গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলশীরহাট এলাকার বাসিন্দা। তিনি রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় বসবাস করতেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কৃষ্ণা রানী, তার স্বামী ব্রজেন্দ্র নাথ সরকার (৪২), ছোট মেয়ে শুভশ্রী সরকার (৫) ও বড় মেয়ে রাজশ্রী সরকার মোটরসাইকেলে তুলশীরহাট থেকে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। তারা চব্বিশ হাজারী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থাকা একটি রেইন ট্রি গাছের ডাল ভেঙে কৃষ্ণা রানী ও তার বড় মেয়ে রাজশ্রীর মাথায় পড়ে। এতে গুরুতর আহত হলে তাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃ-ত্যু হয়। আর অল্পের জন্য বেঁচে যান শুভশ্রী ও তার বাবা ব্রজেন্দ্র নাথ সরকার।

ওসি রবিউল ইসলাম আরও বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *