
১৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. ২০:১৫ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বাংলাদেশ পুলিশ অফিসার্স মেস, রংপুরে আগমন করলে তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং উষ্ণ অভ্যর্থনা জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার।
পরবর্তীতে সম্মানিত আইজিপি কে রংপুর মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত বাদক দল ব্যান্ড সালামি ও মেস নাইট প্রদর্শন করে।
এরপর বাংলাদেশ পুলিশ অফিসার্স মেস, রংপুরে আরপিএমপি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মানিত আইজিপি মহোদয়ের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়। এ সময় তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা কেক কাটেন এবং তিনি সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়ায় রংপুর বিভাগের সকল পুলিশ সদস্যদের পক্ষ হতে অপর একটি কেক কাটেন।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রংপুর মোঃ হাবিবুর রহমান; রেঞ্জ ডিআইজি, রংপুর মোঃ আবদুল বাতেন বিপিএম, পিপিএম; কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর বাসুদেব বনিক; জেলা প্রশাসক, রংপুর মোহাম্মদ মোবাশ্বের হাসান; জেলা পুলিশ সুপার, রংপুর মোঃ ফেরদৌস আলী চৌধুরী এবং রংপুর বিভাগের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
