ইমরান হোসেন
ময়মনসিংহ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ বিভিন্ন অপরাধে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মান্যবর পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা মহোদয় এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে পুলিশ পরিদর্শক রাসুল সামদানী আজাদের নেতৃত্বে একটি টীম কাঠগোলা বাজার এলাকা থেকে বিশেষ ক্ষমতা মামলার আসামী মোঃ সাইফুল ইসলাম, মোঃ গোলাম রসুল পাঠান, মোঃ এনামুল হক, মোঃ মোখলেছুর রহমান, মোঃ আকরাম হোসেন, মোঃ সানাউল্লাহ, মোঃ আব্দুর রশিদ, মাহাফুজুর রহমান ওরফে মুক্তা, শামীমুর রশিদ, মোঃ নাজমুল হক ও মোঃ মঞ্জুরুল হক। এসআই ফারুক আহম্মেদ, ১নং পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে অপর বিস্ফোরক মামলার আসামী ইফতেখার হোসেন দ্বারা, এসআই আজগর আলী, ৩নং পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে আরকে মিশন রোড এলাকা থেকে নারী নির্যাতন মামলার আসামী মোঃ বাইজিদ রহমান, এসআই আঃ মোতালেব, ৩নং পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে ময়নার মোড় এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ হিমেলকে গ্রেফতার করে। এছাড়া এসআই ফারুক আহম্মেদ এবং এএসআই রফিকুল ইসলাম পরোয়ানাভুক্ত আরো তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, ইফতেখার হোসেন দ্বারা, ওয়াসির রহমান ওরফে রতন ও আলী আহমদ হাবীব। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *