১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ ঢাকা রেঞ্জ এর উদ্যোগে ঢাকা জেলা পুলিশ লাইনস, মিল ব্যারাকে ঢাকা রেঞ্জাধীন সকল ইউনিটের সকল স্তরের পুলিশ সদস্যদের উপস্থিতিতে এক বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম। উক্ত কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো:কামরুল হাসান বিপিএম (বার) , এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মো: মনিরুল ইসলাম বিপিএম ( বার) পিপিএম( বার), অতিরিক্ত আইজিপি (ক্রাইম এন্ড অপারেশন্স ) মো: আতিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), ডিআইজি( অপারেশনস) মো: আনোয়ার হোসেন বিপিএম ( বার) পিপিএম( বার) ।উক্ত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার),পিপিএম ।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার) অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)ঢাকা রেঞ্জ, মোঃ মাশরূকুর রহমান খালেদ বিপিএম(বার) অতিরিক্ত ডিআইজি (অপরাধ)ঢাকা রেঞ্জ, মারুফ হোসেন সরদার বিপিএম- সেবা, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) ঢাকা রেঞ্জসহ ঢাকা রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপারগন এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
বিশেষ কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ অপারেশনাল ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। আইজিপি মহোদয় ধৈর্য সহকারে তাদের বক্তব্য শোনেন এবং তিনি তাৎক্ষণিক কতিপয় বিষয়ে সমাধান দেন।পাশাপাশি অন্যান্য বিষয়য়াদি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। আইজিপি বলেন, পুলিশ জনগনের জানমালের নিরাপত্তা বিধানের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। এই অবস্থা ধরে রাখতে তিনি পুলিশ সদস্যদেরকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *