“বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে”
পুলিশ সপ্তাহ ২০২৩ এর শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালন, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে তিনি জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, ক্যান্টিন, এসপি পার্ক, পুনাক সুইট এ্যান্ড ফাস্টফুড, ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন। মাস্টার প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মুনাদির ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, গোপালপুর সার্কেল, টাঙ্গাইল।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *