১ সেপ্টেম্বর রাত্র আনুমান ০০.০৫ ঘটিকার সময় অধিনায়ক, র‍্যাব-১৪ এর নির্দেশক্রমে র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নকলা থানাধীন এলাকায় হতে পিকআপ তল্লাশী কালে সন্দিগ্ধ পিকআপটির ভিতরে থাকা আসামী ১। মোঃ সিরাজুল ইসলাম (68), পিতা: মো: সুরুজ আলী, গ্রাম : বড়কান্দা, থানা : নালিতাবাড়ি, জেলা : শেরপুর এবং ২। আনিসুজ্জামান (৪০), পিতার নাম: মোঃ শাহাবুদ্দিন গ্রাম: জয়িপাপাড়া, থানা: ধোবাউরা, জেলা: ময়মনসিংহ ‘দ্বয়কে আটক করে। ধৃত আসামীদের দখলে থাকা ট্রাক হতে ৪২৩৫.৫ কেজি ভারতীয় চিনি ও নগদ ১,৫০,০৮০/- টাকা সহ একটি পিকআপ উদ্ধার করত জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে বিদেশী পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী পণ্য আমদানি এর বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *