হৃদয় রায় সজীব
নেএকোনা প্রতিনিধি
নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির কে মারধর করে হত্যার হুমকি দিয়ে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গত ২২ আগষ্ট রাত ১১:৩০ মিনিটে নেত্রকোনা সদর উপজেলা পাঁচ কাহনিয়া এলাকায় দুর্বত্তরা এই ঘটনা ঘটায় এতে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ব্যপারে নেত্রকোনা মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভিকটিম বাদী হুমায়ুন কবির।
হুমায়ুন কবির নেত্রকোনা জেলা ছাত্র লীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক , জেলা যুব লীগের সাবেক শিক্ষা উন্নয়ন ও পাঠাগার সম্পাদক , বর্তমানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ অভিযোগ সূত্রে জানা যায় , নোয়াপাড়ার মানিক মিয়ার ছেলে কামরুল ইসলাম , হাদিস মিয়ার ছেলে আল আমীন , জলিলের ছেলে সাদেক মিয়া, আজিজের ছেলে মানিক, ও পাঁচ কাহনিয়ার শামছু মিয়ার ছেলে মাসুম মারধর করে হত্যার হুমকি দিয়ে ২,২০,৫৫০/= ছিনিয়ে নেয় । হুমায়ুন কবির নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ।
সরেজমিনে এর সত্যতা পাওয়া যায়। আসামি কামরুল ইসলামের বাবা মানিক মিয়া ও আল আমীন হাদিস মিয়া এই ঘটনা স্বীকার করে হুমায়ুন কবির এর কাছে মাফ চায়। ঘটনার প্রত্যক্ষদর্শী কামাল , ফরিদ অভিযোগ যুক্তদের সনাক্ত করেন।
আমতলা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মো , আব্দুর রউফ সবুজ জানান, ঘটনার সময় আমি ঢাকা ছিলাম। শুনে মর্মাহত হয়েছি। দলীয় সম্পাদক মো আওলাদ হোসেন কে দায়িত্ব দেয়া হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আওলাদ হোসেন বলেন , হুমায়ুন কবির ছাত্রলীগ, যুবলীগ করেছে। সে বর্তমানের আওয়ামী লীগের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী তার উপর যে বর্বোচিত হামলা করেছে দুর্বৃত্তরা আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই ঘটনার ন্যায় বিচার চাই।
হুমায়ুন কবির কে একই স্থানে ছাত্রলীগ করার অপরাধে ১৯৯২ সালে এই কুচক্রমহল অপমান করেছিলো। এরই ধারাবাহিকতায় ভয়াবহ আক্রমনের শিকার হল এই আওয়ামী লীগের ত্যাগী নেতা এলাকার লোকজনের মুখে ফুটে উঠে। থানা পুলিশ সঠিক তদন্ত করে এই ঘটনার সুবিচার করবে বলে এলাকাবাসী মনে করে।
