স্টাফ রিপোর্টার
আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহ ধোবাউড়ায় উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট বাজারের পশ্চিম নদীর পাড় জামে মসজিদে রংয়ের কাজ করতে গিয়ে ছাদের উপরে ফোর ফর্টি লাইনের তারে লেগে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রনি মিয়া (১৮) নামে এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। ৩০আগস্ট বুধবার সকাল থেকে ৩জন মিস্ত্রী মসজিদের রংয়ের কাজ কর ছিল, বলে জানান মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামিম উছমান মিল্কি, এমতাস্থায় আজ বুধবার সকাল ১১.৩৫ সময়, রনি মিয়ার মৃত্যু হয়।
মসজিদের দেওয়াল রং করার জন্য ৩জন মিস্ত্রী কাজ করছিল কাজের ফাঁকে বিরতি দিয়ে ছাদের উপর থেকে সবাই নেমে আসছিল হঠাৎ রনি মিয়া ছাদের উপরে উঠার পর হঠাৎ মেইন লাইনের হাইভল্টিজ তারের সাথে তার তাহার মাথায় লেগে গিয়ে রনি মিয়া ছাদের উপরে ঢলে পড়ে যায়। পরার সাথে সাথে তার সাথে থাকা রং মিস্ত্রি আকাশ ছাদের উপরে তাকে মেসেজ করতে থাকে তার জ্ঞান না ফেরার কারণে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত এর বাড়ি বাঘবেড় ইউনিয়নের চারিয়াকান্দা গ্রামের জামাল উদ্দিন এর ছেলে মোঃ রনি মিয়া (১৮)।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় স্থানীয় বাঘবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার মামুন উপস্থিত থেকে পুলিশ প্রশাসনের কাছে নিহতের পরিবার এর পক্ষ হয়ে লাশ দাপন কাপন করার জন্য জোড় সুপারিশ করার পর, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাপন কাপন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি প্রদান করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন হালুয়াঘাট -ধোবাউড়া এএসপি সার্কেল আহসান হাবিব।
ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং ধোবাউড়া থানার ওসি তদন্ত মোঃ রুবেল মিয়া বলেন মৃত্যু ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশের পক্ষ থেকে লাশ দাপন কাপন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
