মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ সদর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে বেশ কিছু দিন সময় ধরে সাব রেজিস্ট্রার না থাকায় দলিল সম্পাদনে ভোগান্তির অন্ত নেই। অফিসটিতে সাব রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন জেলার বিভিন্ন উপজেলায থেকে আসে সাব রেজিস্টার।
তিনি জানান, জেলা অন্য উপজেলার থেকে রেজিস্ট্রার সুবিধাজনক সময়ে সপ্তাহে দুই থেকে তিন দিন সাব রেজিস্ট্রি অফিসে বসার জন্য বলা হয়েছে। সেই সুবাদে তিনি প্রতি সপ্তাহের দুই থেকে তিন ও সদরে অফিসে কাজ করেন। যেমন এ কার্যদিবসে অফিস করা হবে। এতে একটু তাড়াহুড়ো হয় এটা সত্য। প্রতি সপ্তাহে আড়াই থেকে তিন শতাধিক দলিল রেজিস্ট্রি সম্পন্ন হয়। সপ্তাহের বাকি সময়ে এ অফিসে জমি ক্রয়-বিক্রয়ে দলিল রেজিস্ট্রি হয় না। ময়মনসিংহে সদরবাসীর দাবি স্থায়ী ভাবে একজন সাবরেজিস্টার নিয়োগ দেওয়া হোক।
