মাটি মামুন
রংপুর

নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল, ঔষধ কোম্পানী ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ৬ জন কে আটক করেন।

২৪শে আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে এর নেতৃত্বে এডিসি (ক্রাইম) উৎপল কুমার এর তত্ত্বাবধানে রংপুর মেট্রো পলিটন পুলিশ ও ডিবির যৌথ উদ্যেগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিজানে মোট ৬ জন আটক করা হয়।
আটককৃত রা হলেন ১। রংপুর নগরীর ধাপ হাজিপাড়া, এলাকার হাসেম আলীর পুত্র আতাউর রহমান আতা (২৮) কে অপরাধ- চুক্তিভিত্তিক কর্মচারী হলেও দালালী কার্যকলাপে থাকার অভিযোগে ১মাসের জেল সহ ১০০/- টাকা জরিমানা।
নগরীর খটখটিয়া দোলাপাড়ার মহাসিন আলীর মেয়ে জেসমিন (৩৫) কে বহির্বিভাগে দালালী করার অপরাধে শাস্তি- ১৫ দিনের জেল।

পীরগঞ্জ থানা এলাকার আজগর আলীর মেয়ে জেসমিন কে ঔষধ কোম্পানির লোক হিসেবে হাসপাতালে অবৈধভাবে চলাচলের কারনে১৫ দিনের জেল।

গংগাচড়া থানা ধিন চেংমারীর নুর ইসলাম এর পূত্র
শাকির হোসেন কে এনেক্স ডায়গনষ্টিক সেন্টারে কর্মরত থেকে অবৈধভাবে হাসপাতালে প্রবেশ করে রোগীদের সাথে প্রতারণা করার কারনে ৩ মাসের জেল।

মিঠাপুকুর থানা ধিন পশ্চিম বড়বালা টারী এলাকার
মোসলেম উদ্দিন এর পূর্ত্র হাফিজুর রহমান কে বীকন নামে ঔষধ কোম্পানীতে কর্মরত থেকে অবৈধভাবে হাসপাতালে ঘোরাফেরা শাস্তি- ৫,০০০/- টাকা জরিমান অনাদায়ে ১৫ দিনের জেল সে টাকা প্রদান করায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

নীলফামারী জেলার দরবেশ পাড়া এলাকার মতিয়ার রহমান এর মেয়ে রুনা আক্তার (৩৫) কে ঔষধ কোম্পানীর লোক হিসেবে হাসপাতালে অবৈধভাবে চলাচলের কারনে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, মোট ৪ জন কে জেল এবং ২ জন কে জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আইন শৃঙ্খলা বাহিনী ও কতৃপক্ষের এমন উদ্যোগ দেখে সাদুবাদ জানিয়েছেন সুশীল সমাজ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *