বুধবার ২৩ আগস্ট নরসিংদী জেলার পলাশ থানা বার্ষিক ও সদর কোর্ট দ্বি-বার্ষিক পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম।

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) পলাশ থানা পরিদর্শন শেষে সদর কোর্ট-এ যাওয়ার পূর্বে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছলে পুলিশ সুপার, নরসিংদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম তাকে স্বাগতম জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকশ দল অ্যাডিশনাল ডিআইজি কে সালামী প্রদান করেন।

ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) নরসিংদী জেলার পলাশ থানা ও সদর কোর্ট, নরসিংদী পরিদর্শনকালে বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *