২৩ আগষ্ট বিকাল ০৪:৩০ ঘটিকার সময় বিশ্বস্ত সোর্সের মাধ্যমে গোপন সংবাদের প্রেক্ষিতে জানা যায় যে, অত্র মুক্তাগাছা থানাধীন ভাবকির মোড়ে YAMAHA (VERSON-2) R-15 চোরাই মটর সাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য ০২ জন লোক অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য মুক্তাগাছা থানার একটি টিম ঘটনাস্থলে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া YAMAHA (VERSON-2) R-15 ফেলিয়া পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ মতিউর রহমান @ মতি (২০), পিতা-মৃত মজিবর রহমান, মাতা-মোছাঃ মর্জিনা খাতুন, সাং-পারুলীতলা, ২। মোঃ আশরাফুল ইসলাম (২২) পিতা-মোঃ রফিকুল ইসলাম জামাল, মাতা-জোসনা বেগম, সাং-শৈল চাপড়া উভয় থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহদ্বয়কে আটক করেন। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় স্বীকার করে যে, উক্ত মোটর সাইকেলটি তাহারা ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা হইতে চুরি করিয়া আনিয়া ঘটনাস্থলে বিক্রয়ের জন্য অবস্থান করিতেছিল। তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় চোরাই মটর সাইকেলটি জব্দ তালিকা মূলে জব্দ করিয়া থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং-২৪(৮)২৩, ধারা- ৪১৩ পেনাল কোড রুজু করিয়া আসামীদ্বয়কে ইং ২৪/০৮/২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
