মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

পুলিশ সুপার, গাইবান্ধা এর নির্দেশনা মোতাবেক গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযানের উদ্দেশ্যে অত্র থানাধীন ১৩নং কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর ইং ২৩/০৮/২০২৩ তারিখ ১১.৪৫ ঘটিকার সময় রংপুর হইতে ঢাকাগামী হানিফ পরিবহন যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৮৭৫৩ রংপুর হইতে ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে বাসটিকে সিগনাল দিয়া থামান। সাক্ষীদের সম্মুখে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাসের ভিতরে চেকিং করাকালে উক্ত বাসের ভিতরে ডান পার্শ্বে I-3 সিটে বসা যাত্রী ১নং আসামী মোঃ স্বপন হোসেন এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত শার্টের নিচে কোমরের সাথে কস টেপ দ্বারা বিশেষ কায়দায় পেচানো ১০ (দশ) বোতল কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং পার্শ্বে I-4 সিটে বসা যাত্রী ২নং আসামী মোঃ রেহানুল ইসলাম এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত শার্টের নিচে কোমরের সাথে কস টেপ দ্বারা বিশেষ কায়দায় পেচানো ০৮ (আট) বোতল কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সর্ব মোট ১৮ (আঠার) বোতল কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়।
পুলিশ সুপার এর সার্বিক দিক-নির্দেশনায় গাইবান্ধা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *