মঙ্গলবার দিবাগত রাত ২ টায় লাশ থানায় আনা হয়েছে এবং বুধবার দুপুরে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

তিন সন্তানের জননী ওই গৃহবধূ উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রেজেকা বেগমের দেবর সবুজ আলীর দ্বিতীয় স্ত্রী।

মৃত্যুর কারণ নিয়ে পরস্পর বিরোধী মতামত পাওয়া গেছে। স্বামীর পরিবারের দাবী আত্মহত্যা করেছে আর বাবার পরিবারের অভিযোগ তাকে মারপিট করে মেরে ফেলা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজুল হক বলেন, প্রাথমিক সুরতহাল তদন্ত করা হয়েছে। এতে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। চর থাপ্পড় মারা হয়ে থাকতে পারে তবে নির্যাতনে মৃত্যুর ঘটনা ঘটেনি। কিন্তু তারপরও যেহেতু নিহতের অভিভাবকরা হত্যার অভিযোগ করছে তাই লাশ ময়না তদন্ত করতে মর্গে পাঠানোর জন্য নিয়ে আসা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ দিলে সে অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া নেয়া হবে। তবে মৃতর স্বামী সবুজ আলীকে বাড়িতে পাওয়া যায়নি। অর্থাৎ সে পলাতক। আর পোস্ট মর্টেম রিপোর্টেই পরিষ্কার হবে মৃত্যুর কারণ কি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *