নওগার মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের ব্যাটারিচালিত অটোরিকশার চালক গোলাম রাব্বানী (৩৫) এর ভাসমান লাশ উদ্ধার করা হয় নিখোঁজের চারদিন পর।গত শুক্রবার বিকেলে জেলার মহাদেবপুর উপজেলার সাগরইল বাজার সংলগ্ন গুনদইল খাড়ির ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত গোলাম রাব্বানী মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর (বিলবাড়িয়া) গ্রামের আক্কাস আলীর ছেলে। গত ১৪ আগষ্ট সকাল ৯ টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি।ওইদিন দুপুর ২টার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।পরবর্তীতে ১৭ই আগস্ট ভিকটিমের পিতা বাদী হয়ে মান্দা থানায় একটি অপহরনের মামলা দায়ের করেন।
নিখোজের চারদিন পর অটোরিক্সা চালকের লাশ উদ্ধার হলে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-৫,সিপিসি -২ এবং ৩ অপহরণের পর থেকেই আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং একাধিক অভিযান পরিচালনা করেন। ১৮/০৮/২৩ তারিখে ভিক্টিম রাব্বানীর লাশ পাওয়া গেলে ক্লুলেস এই হত্যাকান্ডের বিষয়ে র্যাব- ৫ হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের বের করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখে। তদন্তের একপর্যায়ে ক্লুলেস হত্যাকান্ডের আসামী সনাক্ত করতে সক্ষম হলে আসামী এরই মধ্যে আত্মগোপনে চলে যায়। ইন্ট উইং, ঢাকা এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের অবস্থান টাংগাইলে নিশ্চিত করা যায়এবং পরবর্তীতে র্যাব -১৪,সিপিসি-৩ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
