মোহাম্মদ ইমরুল আহসান

জাতীয় শোক দিবস-২০২৩ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

আজ (১৫ আগস্ট, ২০২৩) দুপুর ১২টায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), ডিএমপি কমিশনার (অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ড. মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজিপি মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম, পিবিআই’র অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, টিঅ্যান্ডআইএম’র অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান বিপিএম, এনডিসি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন-অর-রশিদ বিপিএম, সিআইডির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার), ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *