মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

এলাকাবা‌সি ও থানা সু‌ত্রে জানা যায়, হ‌রিনাথপুর ইউ‌নিয়‌নের তালুকজা‌মিরা বাজা‌রের পার্শ্ববর্তী কবিরাজপাড়া গ্রামের মৃত সিফাত উল্লার ছেলে লালু মিয়া এবং মতিউর রহমান গংদের সঙ্গে জাহাঙ্গীরের পরিবারের জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে সোমবার সকাল ১১ টার দিকে তালুক জামিরা গ্রামের ব্যাপারীপাড়ায় লালু মিয়া গংরা জাহাঙ্গীরের উপর হামলা করে। এতে প্রতিপক্ষের হামলায় মার‌পি‌টে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম নিহত হয়। নিহত জাহাঙ্গীর আলম ঐ গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।
এ ঘটনার খবর শু‌নে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি ঘটনাস্থল পরিদর্শন ও নিহত ব্যক্তির আত্মীয় স্বজন ও শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং এ ঘটনার সা‌থে জ‌ড়িত‌দের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা গ্রহ‌ণের আশ্বাস প্রদান করেন। এ সময় তার স‌ঙ্গে ছি‌লেন, পলাশবা‌ড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ আরজু মো.সাজ্জাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান আতিক সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানান,নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান আছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *