গত ০৯ আগস্ট আনুমানিক ১৯:৪৫ ও ২৩:০৫ ঘটিকায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর-পশ্চিম যাত্রাবাড়ী ওয়াশা রোড এলাকা ও দক্ষিন যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকায় দুইটি অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস প্যাথিডিন ও ১২.৫১ (বারো দশমিক পাঁচ এক) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ শুকুর আলী মিয়া সুলতান (৩৭), পিতা- মৃত রমজান আলী মিয়া, সাং- নন্দপাড়া, থানা- নাগরপুর, জেলা- টাঙ্গাইল, বর্তমান ঠিকানা- ধুপখোলার মাঠ, থানা- গেন্ডারিয়া, ঢাকা ও ২। মোঃ আজিজুল হাওলাদার (২৬), পিতা- মোঃ মজিদ হাওলাদার, সাং- দক্ষিন বাঁশবাড়ীয়া, থানা- পিরোজপুর সদর, জেলা- পিরোজপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও নগদ- ১৮,৯৩৭/- (আঠারো হাজার নয়শত সাইত্রিশ) টাকা উদ্ধার করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *