মোঃ ইমরুল আহসান
১০ আগস্ট ১৮.৪০ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন খরুলিয়া ঘাটপাড়া এলাকায় হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে র্যাব আভিযানিক দল বর্ণিত এলাকা হতে ০৩ বছর ধরে পলাতক হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী আনোয়ার হোসেন (২৮), পিতা-ইমাম শরীফ, সাং-খরুলিয়া ঘাটপাড়া, ঝিলংজা ইউনিয়ন, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যা মামলার সাথে জড়িত এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে মর্মে জানায়। উল্লেখ্য, ধৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানার মামলা নং-২৫, তারিখঃ ১২ আগস্ট ২০২০, ১৮৬০ সনের পেনাল কোড ১৪৩/৩৪১/৩০২/৩৭৯/৩৪ ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলার গ্রেফতারী পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
