১ আগষ্ট বিকাল ৪.০০ ঘটিকায় সরকারী শিশু পরিবার (বালক) ও নির্মাণাধীন শান্তি নিবাসের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
এসময়ে উপস্থিত ছিলেন মো: আব্দুল কাইউম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ।
পরিদর্শনকালে জেলাপ্রশাসক শিশু সদনে বসবাসকারী সকল বালকের সাথে মতবিনিময় করেন ও শিশুসদনের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময়ে জেলাপ্রশাসক প্রবীণদের জন্য নির্মাণাধীন শান্তি নিবাসের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন ও নির্মাণসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *