মোঃ কায়সার রশীদ,
আজ ১৪ এপ্রিল সকালে শেরপুর জেলার জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাংলা নববর্ষ ১৪৩০ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হয়।
উক্ত শোভাযাত্রায় শেরপুর সদর আসনের মাননীয় সাংসদ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব আতিউর আতিক,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু, জেলা আঃলীগের সাবেক সাঃসম্পাদক এডভোকেট চন্দন পাল, শেরপুর জেলার জেলা প্রশাসক সায়লা আকতার, জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, স্থানীয় নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক, ছাত্র, ছাত্রী এবং স্থানীয় জনসাধারণ সহ শহর প্রদক্ষিণ করে। জেলা শিল্পকলা একাডেমী এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
