স্থানীয় প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গল শোভাযাত্রায় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সংকর চন্দ্র বৈদ্য, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ পারভেজ, ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বেপারী, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *