১৫ জুলাই রোজ শনিবার বিকাল ০৪টায় টাউন হল মোড় সংলগ্ন জিমনেসিয়ামে শেখ রাসেল এ্যাডভান্স লেভেল রোলার স্কেটিং এন্ড রোল বল প্রশিক্ষণ কর্মসূচি এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম।

এ সময় সভাপতিত্ব করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এর সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, মোঃ জহিরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার স্কেটিং উপ-কমিটির চেয়ারম্যান রাকিবুল ইসলাম শাহীন সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *