আরিফ রব্বানী
ময়মনসিংহ
ময়মনসিংহের সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে একাধিক হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পোড়া তেলে খাবার প্রস্তুতসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।

বুধবার (২৫নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার পরানগঞ্জ বাজারে অবস্থিত ‘মায়ের দোয়া মিষ্টির দোকানসহ বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম।

অভিযানকালে মায়ের দোয়া মিষ্টির দোকানটিতে
বেশ কিছু অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে আসে। এর মধ্যে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্নাঘরে গরুর শুকনো গোবর সংরক্ষণের স্থানে পরোটার ময়দার খামির তৈরি, ওয়াশরুমের দরজায় বসে খাবারের প্লেট পরিষ্কার এবং উৎপাদিত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের বিষয়টি দেখতে পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

এ ছাড়া ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে শনাক্ত করা হয়।

এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের কাছে এসব অনিয়মের বিষয়ে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদর উপজেলা কার্যালয়।

অভিযানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক রাজন চন্দ্র পাল, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাহবুব হোসেন শরীফ, নমুনা সংগ্রহ সহকারী মো. নাহিদুর রহমান সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি চৌকস দল।

অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিককে সরকারি সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয় এবং একই দিনে পরানগঞ্জ বাজারের রাস্তার দুপাশে অবৈধ দোকানপাট দখল মুক্ত করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *