আরিফ রব্বানী
ময়মনসিংহ
রুফটপ সোলার স্থাপনে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে দ্রুততম সময়ের ভিতরে প্রস্তাবনা পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান। তিনি বলেন-এক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়ের সহযোগিতার প্রয়োজন হলে, তা দেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। জেলার স্বাস্থ্য, শিক্ষাদপ্তরের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, যেহেতু জেলার আঞ্চলিক পর্যায়সমূহে এই দুই সরকারি প্রতিষ্ঠানের অধীনে বহু সরকারি ভবন রয়েছে, সেক্ষেত্রে এই দুই দপ্তরের সার্বিক সহযোগিতায় রুফটপ সোলার স্থাপন বাস্তবায়নের প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নেয়া সম্ভব হবে। জেলার অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ভবনেও দ্রুত সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম গ্রহণের জন্য জেলা প্রশাসক অনুরোধ জানান। ময়মনসিংহ জেলা পানি উন্নয়ন বোর্ড সর্বপ্রথম প্রস্তাবনা পাঠানোর মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করায় অভিনন্দন জানান।

বুধবার (২৫ নভেম্বর)ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে
বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ময়মনসিংহ জেলার আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধি ও সরকারি দপ্তরের নিজস্ব ভবনে সৌরভিত্তিক রুফটপ সোলার বাস্তবায়ন সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের প্রতি তিনি এই আহবান জানান।

সভায় জেলার সরকারি দপ্তরসমূহের নিজস্ব ভবনে দ্রুততম সময়ের মধ্যে সৌরভিত্তিক রুফটপ সোলার প্যানেল স্থাপন, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা করা হয়।

সভার শুরুতে সোলার প্যানেল স্থাপনে EOI (Expression of Interest) পদ্ধতিতে প্রস্তাব প্রেরণ এবং ঠিকাদার প্রতিষ্ঠান নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হয়। সভায় জানানো হয়, সরকারের অর্থায়নের মধ্য দিয়েই প্রতিষ্ঠানসমূহ এই কার্যক্রম বাস্তবায়ন করবে। নির্ধারিত প্ল্যাটফর্মে এই প্রস্তাবনা পাঠাতে হবে। পরবর্তীতে ভবনের মালিকানার অধিকারী দপ্তরকে সর্বোচ্চ শেয়ার সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান কার্যাদেশ পাবে। এক্ষেত্রে ভবনের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, ইউনিটপ্রতি বিদ্যুতের বিক্রয় ও সেবামূল্য নির্ধারণ, রুফটপ সোলার স্থাপনের ক্ষেত্রে ভবনের সক্ষমতা বিবেচনা প্রভৃতি নানা বিষয়ে আলোচনা করা হয়। যেসব ভবনের আয়ুষ্কাল কমপক্ষে ১৫ বছর পর্যন্ত হবে অথবা ভবিষ্যতে উপরের দিকে আরো ফ্লোর নির্মাণ করা হবে না, কেবল সেসব ভবনেই সোলার প্যানেল স্থাপন করা যাবে।

সভায় জানানো হয়, ৩টি পদ্ধতিতে সরকার রুফটপ সোলার বাস্তবায়ন পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। CAPEX(capital expenditure) পদ্ধতিতে দপ্তরের নিজস্ব বাজেট ব্যয়পূর্বক, OPEX(operational expenditure) প্রতিষ্ঠানকে নির্ধারিত পদ্ধতিতে সরকারের বাজেট বরাদ্দের মধ্য দিয়ে এবং বেসরকারি ভবনেও রুফটপ সোলার স্থাপনে সরকারের সহযোগিতা থাকবে। এক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ ছাড়া সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে OPEX মডেল অনুসরণ করা হবে।

জেলা প্রশাসক বলেন, সৌরভিত্তিক রুফটপ সোলার সরকারের যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ সংকট সমাধানে উল্লেখযোগ্য অবদান রাখা যাবে। বিদ্যুৎ সমস্যার সমাধানের পাশাপাশি নতুন বিনিয়োগকারী তৈরি হবে। সৌরভিত্তিক সোলার নির্মাণ দ্রুততম এবং অনেক কম খরচে নির্মাণ সম্ভব। এর মধ্য দিয়ে সরকারের বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে। আগামী ৩০ নভেম্বরের ভিতর ময়মনসিংহ জেলার দপ্তরসমূহকে প্রস্তাবনা পাঠানোর জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক।

সৌরভিত্তিক রুফটপ সোলার সংক্রান্ত সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধান ও কর্মকর্তাগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *