সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, উদ্ধার ১৩ বোতল বিদেশি মদ ও দুটি মোবাইল ফোন

ময়মনসিংহে যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে ১৩ বোতল বিদেশি মদসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিএসসি, ময়মনসিংহ। আটক দুজনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং অপরজন ১৫ বছর বয়সী কিশোর। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৪২০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রঘুরামপুর (বকুলতলা) এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় নেত্রকোনা থেকে ঢাকাগামী ‘ভাটি বাংলা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসে থাকা দুই যাত্রীর গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের দেখানো ও বের করে দেওয়া দুটি কাঁধব্যাগ তল্লাশি করে ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৪২০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার মোঃ মামুনুর রশীদ মাহী ওরফে সাগর (২৮) এবং একই জেলার আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৫ বছর বয়সী কিশোর তোফায়েল।

অভিযান শেষে উদ্ধার করা বিদেশি মদ ও জব্দ করা অন্যান্য মালামালসহ আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ অঞ্চলে মাদকবিরোধী অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *