মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ মো. বদরুল হাসান দিপু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৩০৯ পিস ইয়াবা, সাড়ে ১১ লিটার চোলাই মদ, ইয়াবা কন্ট্রোলার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়ার একটি ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে দিপুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০৯ পিস ইয়াবা, ৬ পিস ইয়াবা কন্ট্রোলার, ১১ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার দিপু গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন এলাকার বাসিন্দা। তিনি হিরন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমানের বড় ভাই।

পুলিশের ভাষ্য, দিপু দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *