আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি নামে ৪৩ বছর বয়সী এক সেলুন ব্যবসায়ীকে তিন দফায় ছু*রি*কা*ঘা*ত করে হ*ত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ নৃশংস হ*ত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার স্থানীয় কাশেমের বাসায় ভাড়া থাকতেন এবং সেখানে সেলুনের ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।
নিহত রবীন্দ্র ঋষির স্ত্রী সুচিত্রা সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মা*দ*ক সেবনের জন্য সাদ্দাম প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া সেলুনে চুল কাটানোর পর টাকা দিতেন না। টাকা না দেওয়া ও চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও সাদ্দাম তাঁর স্বামীকে হ*ত্যার হুমকি দিয়েছিলেন। এই বিরোধের জেরেই রবীন্দ্র ঋষিকে ছু*রি*কা*ঘা*তে হ*ত্যা করা হয়েছে বলে অভিযোগ সুচিত্রার।
নিহতের পরিবারের সূত্র থেকে আরেকটি তথ্য পাওয়া গেছে, প্রায় তিন মাস আগে রবীন্দ্রের মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে সাদ্দামের বিরুদ্ধে স্থানীয়ভাবে একটি সালিশ হয়। ওই ঘটনার জের ধরেও সাদ্দাম তার ওপর হামলা চালিয়ে থাকতে পারেন বলে দাবি পরিবারের।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, আজ সন্ধ্যায় সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছু*রি*কা*ঘা*ত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবীন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাঁকে উপর্যুপরি ছু*রি*কা*ঘা*ত করা হয়। পরে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাড়ির উঠানে তাঁকে ফেলে আবারও ছু*রি*কা*ঘা*ত করা হয়। এতে তাঁর ঘটনাস্থলেই মৃত্যু হয়।।
স্থানীয়রা এই হত্যাকান্ডের কঠোর শাস্তির দাবী তুলছেন

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *