নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে আন নূর ইসলামি স্কলার হিফয মাদরাসার আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ ও সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল হাসান এমরুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন নূর ইসলামি স্কলার হিফয মাদরাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন বিন নূরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার উপাধ্যক্ষ জুনায়েদ বিন নূরী।

এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান নূর মোহাম্মদসহ মাদরাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্যের স্বীকৃতিস্বরূপ বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সবক প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের কোরআন শিক্ষার অগ্রযাত্রাকে আরও উৎসাহিত করা হয়।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে, নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ হতে এবং ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *