​হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক উৎপল ঘোষের নেতৃত্বে উপজেলার ১৪টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। মহা আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিজয়া দশমীর দিনে অধ্যাপক উৎপল ঘোষ অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

​বস্ত্র বিতরণকালে আহবায়ক অধ্যাপক উৎপল ঘোষের সাথে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বাপ্পী দে এবং যুগ্ম সম্পাদক কার্তিক সরকারসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

​বস্ত্র বিতরণকালে অধ্যাপক উৎপল ঘোষ বলেন, “উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। বিজয়া দশমীর এই পুণ্য তিথিতে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত।”

​উপজেলার ১৪টি মন্দিরের দুস্থ ও সাধারণ ভক্তদের মাঝে এ বস্ত্র বিতরণ করায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পূজা উদযাপন কমিটির এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *