মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ শনিবার দুপুর ২টায় রাজশাহী মহানগরীর রানীনগরস্থ সিটি হাসপাতালটি পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সিটি হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন ল্যাব, ওয়ার্ড ও ক্যাবিন, অপারেশন থিয়েটার সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি সিটি হাসপাতালের সার্বিক কার্যক্রম ও চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় প্রতিমন্ত্রী সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের,
তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু এবন সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বনি সহ অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মুঈদুর রহমান মঈদ, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম ও সাধারণ সম্পাদক আফরোজ, ২৪ নং ওয়ার্ড বিএনপির মো. লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রজু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
