সৈয়দ মুনিরুল হক নোবেল:
“শিশুর ভবিষ্যত হোক সুরক্ষিত” এই প্রতিপাদ্যের আলোকে শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ—২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপনের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে সুইড ভবন জামালপুর এর মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশিত হয় ৷
জেলা প্রশাসন ও শিশু বিষয়ক অধিদপ্তর, জামালপুরের যৌথ আয়োজনে ৮অক্টোবর বিকালে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিশুদের নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করা জরুরি। শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শিশুশ্রম বন্ধের পাশাপাশি প্রতিটি শিশুকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ করে দিতে হবে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে হবে। খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে তাদের আগামীর সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় শিশুদের অধিকার রক্ষা ও তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *