লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
বগুড়া জেলার উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ও বগুড়া বিএসটিআই অঞ্চলিক কার্যালয়ের যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ ই অক্টোবর (২০২৬) বুধবার সকালে উক্ত দুপচাঁচিয়া উপজেলার জগন্নাথপুর মেসার্স জমজম ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ বিএসটিআই হতে গুণগত মান সনদপত্র না নিয়ে ওয়াটার স্টোরেজ ট্যাংক উৎপাদন বিক্রয় করার অপরাধে ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী উক্ত প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর উল্লেখিত উপজেলার বাজার দীঘি চৌমুহনী মেসার্স তাওসিফ ফিলিং স্টেশন মেয়াদ উত্তীর্ণ আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশন সনদ ব্যবহার করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড অনুযায়ী ২০১৮ ধারা মোতাবেক ওই প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত ২ প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহরুখ খান,প্রসি কিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া জেলা বিএস আইটি আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ফিল্ড অফিসার সিএম, কৌশলী প্রান্তজিত সরকার ও পরিদর্শক (মেট্রোলোজি)
দুপচাঁচিয়া থানার এস আই ও পুলিশ কনস্টবল এবং বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী। অত্র অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন।
