লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ২ নাম্বার বিয়ালা ওয়ার্ডের আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নেতৃত্বে ২৯ শে সেপ্টেম্বর (২০২৬) মঙ্গলবার বিয়ালা বাজার শাখা বিএনপি কার্যালয়ের সামনে কাঁচা বাজার প্রাঙ্গণে বিকেল ৪ টায় জনাব এটিএম নুরুল ইসলাম এর সভাপতিত্বে আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল এর প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কুরআন পাঠ করা হয়। এরপর বিএনপির নেতা ফেরদৌ জ্জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাত্রাই ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আজিজ, ইউনিয়ন বিএনপি’ নেতা ময়েনদ্দিন, মাত্রাই ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুর রাজ্জাক, বিএনপি’ নেতা ময়েন উদ্দিন, বিএনপির নেতা এম এ মান্নান, জাহাঙ্গীর আলম ও কায়মদ্দিন।
পরিশেষে বক্তব্য রাখেন আগামী ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, মাত্রাই ইউনিয়ন বিএনপি’ সাবেক সভাপতি বীর সাহসী, ত্যাগী নেতা আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এ সময় বিয়ালা ২ নাম্বার ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
