মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় জিআর সাজা ওয়ারেন্টভুক্ত মোঃ লিখিন মিয়া (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে হাজীরহাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টা ১০ মিনিটের দিকে হাজীরহাট থানাধীন উত্তম হাজীপাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাজীরহাট থানা পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনা অনুযায়ী অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও রাত্রীকালীন মোবাইল-৬১ ডিউটি পরিচালনা করা হচ্ছিল। অভিযানের একপর্যায়ে এসআই (নিরস্ত্র) ফারহান কাজীর নেতৃত্বে এএসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই মোঃ শাহিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স উত্তম হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর সাজা-২০৪/১৮, প্রসেস নং-১৮/২৬ (হাজীঃ)-এর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ লিখিন মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত লিখিন মিয়া উত্তম হাজীপাড়া গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিল ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হাজীরহাট থানা পুলিশের নিয়মিত ওয়ারেন্ট তামিল অভিযান এবং রাত্রীকালীন টহল কার্যক্রমের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান অপরাধ নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
