লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্স কর্তৃক মাদক সেবন করা অবস্থায় ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ১ জন হলেন জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বামদিঘী গ্রামের আবুল কালাম মন্ডলের ছেলে শিপন মন্ডল ( ২৫ ) অপরজন হলেন একই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের হাজীপুর পশ্চিম পাড়ার আব্দুর রশিদের ছেলে আহসান হাবিব (৪০ ) কে। এ তথ্য পাওয়া মাত্র তৎক্ষণাৎ কালাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ঘটনার স্থানে ছুটে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬ (৫ ) ধারা অনুযায়ী তিনি উল্লেখিত মাদক সেবনকারী শিপন মন্ডলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ৫০ টাকা অর্থদণ্ড করা হয়। আহসান হাবীবকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তবে এলাকাবাসী জানিয়েছেন মাদকদ্রব্য সেবনকারীর ও মাদক ব্যবসায়ীদের এবং জুয়ারীদের দীর্ঘ মেয়াদী জেল ও জরিমানার হার বাড়িয়ে দেওয়া হলে দ্রুত মাদকদ্রব্য সেবন, মাদক ব্যবসা ও জুয়া খেলা বন্ধ অথবা নিয়ন্ত্রণ করা সম্ভব ।
