মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
শনিবার (২৯ আগস্ট) এই পরিদর্শনের সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।
বিল কুমারী বিলের নৈসর্গিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং স্থানীয় পরিবেশ পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণের উদ্দেশ্যে এই উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে তানোর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান এবং সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বিলের বর্তমান অবস্থা, এর ঐতিহ্য ও আশেপাশের জনপদের মানুষের জীবনমান নিয়ে উচ্চপদস্থ এই দুই কর্মকর্তার সাথে আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। সফর শেষে তিনি সংশ্লিষ্ট সকলের উদ্দেশে সন্তোষ প্রকাশ করে বলেন, “সকলের জন্য দোয়া ও শুভ কামনা রইল।”
উক্ত পরিদর্শনে তানোর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *