নিরব হাসান
ময়মনসিংহ
বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা-এর আয়োজনে ময়মনসিংহ বিভাগে ২০২৫-২০২৬ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়ন, ২০২৬-২০২৭ অর্থবছরের ব্যবসায়িক কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ক ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬ এবং ২০২৪-২০২৫ অর্থবছরের পারফরম্যান্সের ভিত্তিতে উৎসাহমূলক পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ২০২৫-২০২৬ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শাখা ও কর্মকর্তাদের কার্যক্রম এবং পারফরম্যান্স মূল্যায়ন করা হয়। পাশাপাশি আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের ব্যবসায়িক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরে কর্মদক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক দেশের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে গ্রাহকসেবা আরও উন্নত করার পাশাপাশি নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
ব্যবস্থাপনা সম্মেলনে বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য নির্বাচিতদের হাতে উৎসাহমূলক পুরস্কার তুলে দেওয়া হয়।
