মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত সংস্হার সমন্বয়ক (গ্রেড-১)আনসার উদ্দিন খান পাঠানের পিতা হাজী মোহাম্মদ আলী খান পাঠান সোমবার (২৩ আগস্ট /২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

​ সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী খান পাঠান সাহেবের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাস পাতাল পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এম, পি ময়মনসিংহ -৩ গৌরীপুর,মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মন্ত্রী মহোদয় বলেন,তিনি ছিলেন
​ একজন সৎ, কর্তব্যপরায়ণ ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাঁর কর্মজীবন ও সামাজিক অবদান এলাকার মানুষ সততা ও শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
​আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন।
মরহুমের জানাজা আজকে দুপুর ২ টা ৩০ মিনিটে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *