মোঃকায়সার রশীদ
শেরপুর জেলার প্রতিনিধি

২৭ জুন মঙ্গলবার শেরপুর জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা প্রকাশনা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত দ্বি-বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান,সঞ্চালনায় ছিলেন শেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, শেরপুর ১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাংঘটনিক সম্পাদক ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উৎপল এবং শেরপুর জেলার সকল উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে সভা ও প্রকাশনা উৎসবকে সাফল্য মন্ডিত করেন।
অবশেষে শেরপুর জেলা প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে এডভোকেট রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক হিসেবে আদিলউজ্জমান উজ্বলকে মনোনীত করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *