আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদ যাত্রাকে নিরাপদ ও সাবলীল করার লক্ষ্যে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় আজ ময়মনসিংহ সদর থানাধীন পাটগুদাম, শম্ভুগঞ্জ, চরপাড়া ও দিঘারকান্দা বাইপাস, ত্রিশাল বাজার ও চেলেরঘাটসহ শহরের বিভিন্ন এলাকা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানাধীন সীডস্টোর ও মাস্টারবাড়ি এলাকা সশরীরে সরেজমিনে পরিদর্শন করেন এবং যানজটমুক্ত সড়ক ও মহাসড়ক ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন বাস্তবমুখী ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এ সময় আন্ত:জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, ময়মনসিংহ জেলার ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং কোতোয়ালি ও ভালুকা থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী ঈদ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার বিভিন্ন দিক বিশ্লেষণ ও পর্যালোচনাসাপেক্ষে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সর্বসাধারণের ঈদযাত্রাকে নিরাপদ ও যানজটমুক্ত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।
