মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্যগুদাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদ্যগুদাম পরিদর্শনকালে গুদামে সংরক্ষিত খাদ্যশস্যের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি খাদ্য সংরক্ষণের স্থান ঘুরে দেখেন এবং প্রতিটি গুদামঘরে খাদ্যের বস্তা সংরক্ষণের প্রক্রিয়া, মজুতের হিসাব ও ব্যবস্থাপনা যাচাই করেন।
পরিদর্শনের সময় কর্মচারীদের মাধ্যমে খাদ্যশস্য গণনা করে মজুতের হিসাব নিরীক্ষা করা হয়। পাশাপাশি সংরক্ষিত খাদ্যের মানও পরীক্ষা করে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় ভবানীগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে খাদ্যশস্য সুষ্ঠুভাবে সংরক্ষণ, নিয়মিত হিসাব সংরক্ষণ এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *