বিশেষ প্রতিনিধি
রাজেশ রায় (ময়মনসিংহ)
প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে অনেকেই রাস্তার পাশের খোলা লেবুর শরবত ও আখের রস পান করেন। তবে স্বাস্থ্যবিধি না মেনে প্রস্তুত ও পরিবেশন করা এসব পানীয় মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অপরিষ্কার পানি, অস্বাস্থ্যকর বরফ, অপরিষ্কার গ্লাস ও যন্ত্রপাতি এবং খোলা পরিবেশে পানীয় প্রস্তুতের কারণে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা ও খাদ্যবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া ধুলাবালি, মাছি ও পরিবেশের জীবাণুও সহজেই এসব পানীয়তে মিশে যেতে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নিরাপদ ও বিশুদ্ধ পানি দিয়ে তৈরি পানীয় গ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্ন দোকান থেকে খাবার কেনা এবং সম্ভব হলে বাসায় তৈরি শরবত বা ফলের রস পান করার পরামর্শ দিয়েছেন। সচেতনতাই পারে খাদ্যবাহিত রোগ থেকে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখতে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *