২৪ জুন ২০২৩ তারিখ জেলা পুলিশের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সভাপতিত্বে পুলিশ অফিস কনফারেন্স রুমে ৪১ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা-২০২৩ এর চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরীফ-উল-হাসান, যুগ্ম পরিচালক, এনএসআই,ময়মনসিংহ।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হিসেবে জেলা ক্রিকেট দলের সকল খেলোয়াড়কে বিশেষ সম্মাননা পুরস্কার ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
