স্থানীয় প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ পৌরসভা এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি মুদী দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করা হয়।

চলাচলের রাস্তার দু’ধারে অস্থায়ী দোকান বসানোর দায়ে তিনজন ব্যবসায়ীকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে অর্থদণ্ড দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে একজন ক্রেতা ফ্রেশ মাংসের নামে একদিন আগের মাংস ক্রয় করে প্রতারিত হয়েছেন মর্মে অভিযোগ করে।অভিযোগ প্রেক্ষিতে জনাব পল্লব বৈশ্য, ভ্যাটেরিনারী সার্জন, প্রাণিসম্পদ অফিস, ঈশ্বরগঞ্জ এবং জনাব বেদেনা খাতুন, স্যানিটারী ইনস্পেকটর এ বিষয়টি নিশ্চিত করেন এবং মাংস বিক্রেতা এ অপরাধ করেছে মর্মে সর্বসাধারণের সম্মুখে স্বীকারোক্তি প্রদান করলে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে অর্থদণ্ড দেয়া হয় (মাংস জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তি করা হয়)।মোবাইল কোর্ট পরিচালনার সময় সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ থানার চৌকস পুলিশ টিম।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *