শেরপুর জেলার নকলা উপজেলায় ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প’-এর আওতায় দেশব্যাপী খাল খনন/পুনঃখননের অংশ হিসেবে দুটি স্থানে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২মে) নকলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্যের সহধর্মিণী সেনওয়া চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রথম খাল পুনঃখননের এলাকা ছিল শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ও নকলা উপজেলার পেকুয়া বিলের মোহনা হতে বিহারির পাড় উট ব্রিজ পর্যন্ত ৩ দশমিক ৯৩ কিলোমিটার। দ্বিতীয় খাল পুনঃখননের এলাকা ছিল পাঠাকাটা ইউনিয়নের বুরুডুবি কামরুলের বাড়ির সামনে হতে গোদাডাংগা হয়ে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত ৩ দশমিক ৪৮ কিলোমিটার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন। খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর খালের পাড়ে গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স; নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন; সহকারী কমিশনার (ভূমি)সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপকারভোগী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *