সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে ‘ক’ গ্রুপে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।

আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিকতায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ আলী হোসেন ফকিরের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

এই অসামান্য অর্জনে ময়মনসিংহ জেলার প্রতিটি পুলিশ সদস্য আনন্দিত এবং গর্বিত। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলার সব থানা ও ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা ও জনসচেতনতার কারণেই এই সাফল্য এসেছে।

পুরস্কার গ্রহণের পর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, “এই অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রমের ফসল। মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে আমরা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

তিনি জেলার সকল পুলিশ সদস্য, গোয়েন্দা সংস্থা ও সহযোগিতার জন্য ময়মনসিংহবাসীকে ধন্যবাদ জানান।

জেলা পুলিশের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেছেন সংশ্লিষ্টরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *