মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নে বড় ভাই কর্তৃক সহোদর ভাই কে হয়রানির অভিযোগ উঠেছে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়,আপন বড় ভাই মাষ্টার ওয়ারেন্ট অফিঃ (অবঃ) মোঃ আমিনুল ইসলাম (রাজা), তাহার স্ত্রী রওশন আকতার (মিনি), অপর বড় ভাই রুহুলবারী (রনজু এর সহযোগীতায় তৈরীকৃত যৌথভাবে বসতবাড়ী থেকে উচ্ছেদ ও বাবার পৈত্রিক ও কবলাকৃত সম্পদ থেকে বঞ্চিত করার হীন উদ্দেশ্য নিয়ে ফজলুল হক রাঙ্গা সহ মৃত বড় ভাই আরিফুর রহমান (রোজ) এর বিধবা স্ত্রী নাবালক দুই সন্তান ও অপর বড় ভাই মোঃ গোলাম সোবহান (রাজু) (হার্ডের রোগে আক্রান্ত) ও তার পরিবারকে দীর্ঘদিন যাবৎ মানসিক ও শারীরিক ভাবে নির্মম অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে ।

বড় ভাই কর্তৃক অত্যাচার নির্যাতন থেকে বাচার জন্য সহোদর ভাই গণ দীর্ঘদিন ধরে বড় ভাই আমিনুল ইসলাম (রাজা-র) নিকট পৃথক বসতবাড়ী নির্মান ও জমি জমার বন্টন সহ একটি শান্তিপূর্ণ সমাধান চেয়ে আসছিলো। কিন্তু তিনি শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাবে কর্ণপাত না করে সর্বদাই সহোদর ভইদের উপর অত্যাচার নির্যাতনের স্টীম রোলার অব্যাহত রেখেছেন।

ফজলুল হক রাঙ্গা সহ মৃত বড় ভাই আরিফুর রহমান (রোজ) এর বিধবা স্ত্রী নাবালক দুই সন্তান ও অপর বড় ভাই মোঃ গোলাম সোবহান (রাজু) (হার্ডের রোগে আক্রান্ত) ও তার পরিবারকে পৈত্রিক বসতবাড়ী থেকে উচ্ছেদ ও জমিজমা থেকে বঞ্চিত করার হীন উদ্দেশ্য নিয়ে বড় ভাই আমিনুল ইসলাম (রাজা) বছরের পর বছর ধরে, সবকিছু তার একক নিয়ন্ত্রনে কুক্ষিগত করে রেখে ঐ বসতবাড়ীতে তার রচিত আইন-কানুনের মধ্যেদিয়ে চরম মানবেতর জীবন যাপন করতে বাধ্য করে আসছে। এমন পরিস্থিতির প্রেক্ষাপটে সহোদর ভাই গণ যখন তার সমস্ত অন্যায় কর্মকান্ডের জোরালো প্রতিবাদ শুরু করে তখন আবারো তাদের উপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন।

এমতাবস্থায় ৩১/০৫/২০২৩ ইং তারিখে বসতবাড়ীর ভিতরে রুমের একটি নষ্ট হয়ে যাওয়া দরজা পাল্টিয়ে নতুন দরজা মিস্ত্রি দ্বারা মেরামত করার সময় বড় ভাই আমিনুল ইসলাম (রাজা) বাধা প্রদান করলে সহোদর ভাই গোলাম সোবহান (রাজু) বাধা প্রদান করার কারন জানতে চাইলে আমিনুল ইসলাম (রাজা),মোঃ রুহুলবারী (রনজু) ও তার স্ত্রী মারুফা আকতার (পপি) সম্মিলিত ভাবে ফজলুল হক (রাঙ্গা), গোলাম সোবহান (রাজু) ও তাহার স্ত্রী মোর্শেদা আকতার (পান্না) কে অতর্কিত ভাবে আক্রমন করে এলোপাতারি মারপিট করে আহত করে।

উক্ত মারপিটের ঘটনায় ফজলুল হক রাঙ্গা বাদি হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগের অনুলিপি প্রেরন করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *