বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
আজ ২২ এপ্রিল ২৬ রোজ বুধবার জেলার ৭ নং কাইলাটি ইউনিয়নের বালুয়াকান্দা বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয় ।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন ভূঁইয়া ভিপি ব্যাংক এশিয়া পিএলসি FIFLডিটারটমেন্ট । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার পিএলসি কিশোরগঞ্জ জেলা ব্যাবস্থাপক সাইফুল ইসলাম ভূঁইয়া ও নেত্রকোনা জেলা ব্যাবস্থাপক শফিকুল ইসলাম আকন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালুয়াকান্দা বাজার শাখা ব্যাংক এশিয়ার এজেন্ট উদ্যোক্তা রওশনারা ও উনার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন কাইলাটি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ খোকন মিয়া।সহকারী জেলা ব্যবস্থাপক নির্মল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ৭নং কাইলাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজমুল হক। অনুষ্ঠানে বক্তারা ব্যাংক এশিয়ার সেবা ও কার্যক্রম পরিচালনা করে এলাকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
